দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর প্রসীত গ্রুপের সদস্য।
বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙ্গামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউটন সকালে আকবাড়ি এলাকায় অপর এক সদস্যের সঙ্গে অবস্থান করছিলেন। এসময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে পালিয়ে যায়। অপরজন পালিয়ে গেলেও নিউটন ঘটনাস্থলে মারা যান।
ইউপিডিএফ গণতান্ত্রিক এই হত্যার দায় দায়ী করেছে প্রতিপক্ষের ওপর।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএস/